Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চুলের নতুন বাহারে নেইমার

নেইমারের নতুন চুলের স্টাইল নিয়ে চলছে আলোচনা। বিশ্বকাপের আগে তার চোট নিয়ে উদ্বেগ। বিস্তারিত জানুন।

চুলের নতুন বাহারে নেইমার
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ জার্সি: সপ্তাহ ঘুরলেই মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। কিন্তু নেইমার কি প্রথম ম্যাচ খেলতে পারবেন? সেলেকাও সমর্থকরা রীতিমতো উদ্বিগ্ন। কাফ মাসলের চোটে ভুগছেন সাম্বা তারকা। শোনা যাচ্ছে, সোমবার তাঁর এমআরআই হবে। এরপরেই কোচ আনসেলোত্তি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখনও বল পায়ে অনুশীলন শুরু করেননি নেইমার। তারই মধ্যে ব্রাজিলিয়ান তারকার চুলের নতুন বাহার নিয়ে চলছে জোর চর্চা। সামাজিক মাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা কঠিন সময়ে তোমায় শক্তি দিন। যাবতীয় প্রতিকূলতা দূরে সরে যাক।’ যাই হোক, চুলের হালকা সোনালি রং মনে করাচ্ছে ১০ বছর আগের নেইমারকে।  রাশিয়া বিশ্বকাপের চুলের স্টাইলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। তবে কি ছন্দ ফিরে পেতে পুরনো স্টাইলকে আঁকড়ে ধরতে চাইছেন ব্রাজিলিয়ান তারকা? অত্যুৎসাহীদের আলোচনায় জল্পনা তুঙ্গে।

Advertisement
সম্পর্কিত সংবাদ