Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

নেইমার হল ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার, মন্তব্য ব্রাজিল রাষ্ট্রপতি লুলার

বিশ্বের প্রথম সারির তারকাদের একজন তিনি। কিন্তু গত কয়েক বছরে তাঁর পায়ে খুব কমই দেখা গিয়েছে ফুটবল। চোট আঘাতের জেরে বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটছে নেইমারের।

নেইমার হল ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার, মন্তব্য ব্রাজিল রাষ্ট্রপতি লুলার
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: বিশ্বের প্রথম সারির তারকাদের একজন তিনি। কিন্তু গত কয়েক বছরে তাঁর পায়ে খুব কমই দেখা গিয়েছে ফুটবল। চোট আঘাতের জেরে বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটছে নেইমারের। চলতি বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকলেও এখনও পুরোপুরি ফিট নন ৩৪ বছরের স্ট্রাইকার। হাইতির বিরুদ্ধে জয়ের পর কোচ কার্লো আনসেলোত্তি অবশ্য জানিয়েছেন পরের ম্যাচে তাঁকে দেখা যেতে পারে। এমন আবহে দেশের সেরা তারকাকে নিয়ে রীতিমতো রসিকতা করলেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। খানিকটা টিপ্পনির সুরে তিনি বলেন, নেইমার হল কোনো জাতীয় দলে থাকা প্রথম ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার।

Advertisement

ব্রাজিলের বেলো হরিজোন্তেতে এক অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে এক প্রশ্নের উত্তরে লুলা হাসতে হাসতে বলেছেন, ‘নেইমার অনেক বড়ো মাপের ফুটবলার। কিন্তু ইদানীং ও তো খেলছেই না। সত্যি বলতে কী, নেইমার হল বিশ্বের প্রথম ফুটবলার, যে বাড়ি থেকে কাজ করে। বলতে পারেন, ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।’ অবশ্য প্রেসিডেন্টের বিশ্বাস, খুব শীঘ্রই বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে দেখা যাবে নেইমারকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ