Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সতীর্থকে ধাক্কা ও কটূক্তি, ফের বিতর্কে নেইমার

আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক দল বেছে নেবেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। সেখানে আদৌ নেইমারের জায়গা হবে কিনা, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা।

সতীর্থকে ধাক্কা ও কটূক্তি, ফের বিতর্কে নেইমার
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক দল বেছে নেবেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। সেখানে আদৌ নেইমারের জায়গা হবে কিনা, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। বর্ষীয়ান কোচ সাফ জানিয়েছেন, দলে জায়গা পেতে একশো শতাংশ ফিট হতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। তারই মধ্যে নতুন করে বিতর্কে জড়ালেন ব্রাজিলের পোস্টার বয়। ক্লাব অনুশীলন চলাকালীন সহ-ফুটবলারকে কটূক্তি ও ধাক্কা মারেন নেইমার। গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করছে স্যান্টোস ক্লাব কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে রবিবার। অনুশীলনে নেইমারকে ড্রিবল করেন ১৮ বছরের রবিনহো জুনিয়র। গোটা বিষয়টি মেনে নিতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। সঙ্গেসঙ্গে সতীর্থকে ধাক্কা দেন, করেন কটূক্তিও। ঝামেলা যাতে বেশিদূর না গড়ায় তাই বাকি ফুটবলাররা দু’দলকে আলাদা করে দেন। তবে গোটা বিষয়টা মোটেই ভালোভাবে নেয়নি স্যান্টোস কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের অনুশীলন চলাকালীন একজন ফুটবলার তার সহ-খেলোয়াড়ের সঙ্গে যে অভব্য আচরণ করেছে তা মোটেই কাঙ্ক্ষিত নয়। গোটা বিষয়টা তদন্তের পর ক্লাবের বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ দোষী প্রমাণিত হলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে নেইমারকে। হতে পারেন নির্বাসিতও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ