Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিলের প্রাথমিক দলে  ডাক নেইমারকে

সোমবারই বিশ্বকাপের ৫৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমারও।

ব্রাজিলের প্রাথমিক দলে  ডাক নেইমারকে
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিও: বিশ্বকাপের আগে নেইমারকে নিয়ে আশায় ব্রাজিল। সোমবারই বিশ্বকাপের ৫৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমারও। ফলে সাম্বা তারকাকে নিয়ে বেশ আশান্বিত সমর্থকেরা। শোনা যাচ্ছে, এক সপ্তাহ পর বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচন করবেন অভিজ্ঞ কোচ। তাতে নেইমারের স্থান পাওয়া নিয়ে অবশ্য কিছুটা প্রশ্নচিহ্ণ রয়েইছে। আসলে নাম নয়, ফুটবলারদের ফিটনেস ও সাম্প্রতিক ফর্ম দেখেই দল বাছাই করবেন আনসেলোত্তি। বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে রয়েছে পেলের দেশ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। বিশেষজ্ঞদের অনুমান গ্রুপের বাধা টপকাতে হয়তো খুব একটা বেগ পেতে হবে না আনসেলোত্তির দলকে। কিন্তু আসল পরীক্ষা নক-আউটে। ফিট থাকলে নেইমারের মতো ম্যাচ উইনার দলকে সমৃদ্ধ করবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ