Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চলতি বছরেই অবসর নিতে পারেন নেইমার

কালের যাত্রার ধ্বনি কি শুনতে পাচ্ছেন নেইমার? উপলব্ধি করছেন, ফুটবলকে আর নতুন করে তাঁর কিছু দেওয়ার নেই।

চলতি বছরেই অবসর নিতে পারেন নেইমার
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

রিও ডি জেনেইরো: কালের যাত্রার ধ্বনি কি শুনতে পাচ্ছেন নেইমার? উপলব্ধি করছেন, ফুটবলকে আর নতুন করে তাঁর কিছু দেওয়ার নেই। তাই ২০২৬ সালের শেষেই প্রাক্তনদের তালিকায় নাম লেখাতে পারেন ব্রাজিলিয়ান তারকা। নিজেই এমনই ইঙ্গিত দিয়েছেন নেইমার। কয়েকদিন আগেই ব্যক্তিগত মহলে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার কথা জানিয়েছিলেন ব্রাজিল ফুটবলের ‘পোস্টার বয়’। তবে গোটা বিষয়টাই নির্ভর করছে আসন্ন বিশ্বকাপে তাঁর জাতীয় দলে ডাক পাওয়ার উপরে।

Advertisement

ব্রাজিলের এক অনলাইন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘জানি না, আগামী দিনে জীবন আমার কোনদিকে এগবে। পরের বছর আদৌ আমি আর ফুটবল খেলব কি না, তা নিশ্চিত নয়। হয়তো ডিসেম্বরেই অবসর নেব।’ এরপরই তাঁর সংযোজন, ‘২০২৬ সালটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু স্যান্টোস কিংবা ব্রাজিল ফুটবলের জন্য নয়। আমার কাছেও। কারণ, এবার বিশ্বকাপের আসর বসছে। দেশের জার্সিতে আরও একবার সেরাটা উজাড় করে দিতে চাই। সেই লক্ষ্যেই এখন এগচ্ছি। আমি আগের চেয়ে অনেক সুস্থ। অনেক ফিট। তবে সবকিছু আমার হাতে নেই। আমার কাজ মাঠে নেমে পারফর্ম করা।’

সম্পর্কিত সংবাদ