Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে লাল কার্ড বিতর্কে নয়া মোড়

বেলজিয়ামের কাছে ১-৪ ব্যবধানে হার। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ খেলে বিদায় নিয়েছে আমেরিকা। কিন্তু স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার বিতর্ক অব্যাহত।

বিশ্বকাপে লাল কার্ড বিতর্কে নয়া মোড়
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বেলজিয়ামের কাছে ১-৪ ব্যবধানে হার। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ খেলে বিদায় নিয়েছে আমেরিকা। কিন্তু স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার বিতর্ক অব্যাহত। উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়ার বিরুদ্ধে মার্চিং অর্ডার পেয়েছিলেন তিনি। তবে বেলজিয়াম ম্যাচের আগে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ফিফা। এবার এই বিতর্কে নয়া মোড়। জানা গিয়েছে, ফিফার শৃঙ্খলারক্ষা কমিটিতে রয়েছেন ১৮ জন সদস্য। তবে বালোগানের নির্বাসন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন মাত্র একজন। বাকি ১৭ জন সদস্য এই বিষয় জানতেই পারেননি। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান মহম্মদ আল কামালিকে। এক ফোনেই কাজ হয়ে যায়। কামালির একার সিদ্ধান্তে উঠে যায় বালোগানের লাল কার্ডের নির্বাসন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ