Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘লক্ষ্মীছাড়া’র নতুন গান

বাংলা ব্যান্ডের গান শুনতে যাঁরা ভালোবাসেন, ‘লক্ষ্মীছাড়া’ তাঁদের কাছে পরিচিত নাম। অনেকেই আবার এই নামটা শুনলে হয়তো নস্টালজিক হয়ে পড়েন।

‘লক্ষ্মীছাড়া’র নতুন গান
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

• বাংলা ব্যান্ডের গান শুনতে যাঁরা ভালোবাসেন, ‘লক্ষ্মীছাড়া’ তাঁদের কাছে পরিচিত নাম। অনেকেই আবার এই নামটা শুনলে হয়তো নস্টালজিক হয়ে পড়েন। মনে পড়ে যায় কলেজ জীবনের কথা। ক্যান্টিনে বসে চুটিয়ে আড্ডা, গান... আরও কত কী! তাই ‘লক্ষ্মীছাড়া’র নতুন কাজ দেখার অপেক্ষায় থাকেন দর্শক। সদ্য মুক্তি পেল তাদের নতুন মিউজিক ভিডিও ‘পদবী’। ক্যাফে ওয়্যারহাউজে আয়োজিত মিউজিক লঞ্চ অনুষ্ঠানে ব্যান্ডের মুখ্য গায়ক রাজীব মিত্র বলেন, ‘যেসব জিনিসে অভ্যস্ত হয়ে আমরা নিজেদের ভুলতে বসেছি, ‘পদবী’ সেসবকে প্রশ্ন করতে শেখায়।’ কি-বোর্ড শিল্পী দেবাদিত্য বলেন, ‘আমাদের ব্যান্ড সব সময়ই অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। এই গানেও সৎভাবে সে প্রচেষ্টাই করা হয়েছে।’ নির্মাতারা আশা করছেন, প্রতিবারের মতো এবারও তাঁদের প্রয়াস পছন্দ করবেন দর্শক তথা শ্রোতারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ