Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন ধারাবাহিক

শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে সোনি আট চ্যানেলে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘যশোদা মায়ের নন্দলাল’।

নতুন ধারাবাহিক
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে সোনি আট চ্যানেলে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘যশোদা মায়ের নন্দলাল’। নির্মাতাদের বিশ্বাস, সব বয়সের দর্শকের ভালো লাগবে এই গল্প। শ্রীকৃষ্ণের বাল্যকালে মা যশোদার নিঃস্বার্থ ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে ধারাবাহিকে। শৈশবে একাধিক শত্রুর সঙ্গে সম্মুখ সমরে নামতে হয়েছিল গোপালকে। পাশাপাশি তাঁর লীলায় আচ্ছন্ন হয়েছিলেন সকলে। গোপালের অবিরাম দুষ্টুমি, যশোদা মায়ের বকুনি, উদ্বেগ, ভালোবাসা... এসব নিয়েই পৌরাণিক আখ্যান ফুটিয়ে তোলা হবে পর্দায়। সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার বিজনেস হেড তুষার শাহ বলেন, ‘আমাদের বিশ্বাস, এই ধারাবাহিক পরিবারের সকলে মিলে উপভোগ করতে পারবেন।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ