নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিৎপুরের ৬০টি অপেরা মহাষষ্ঠীর রাত থেকে নয়া মরশুমের যাত্রাপালা শুরু করতে চলেছে। এখন জোরকদমে চলছে বায়না। বুধবার কলকাতা যাত্রা সম্মেলনের যুগ্ম সম্পাদক তাপসকুমার দাস ও রূপকুমার ঘোষ বলেন, ‘ইতিমধ্যে বেশিমাত্রায় যাত্রার বায়না মিলেছে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, নদীয়া ও দক্ষিণ ২৪ পরগনা থেকে। পুজো যত এগিয়ে আসবে, বায়নার সংখ্যা তত বাড়তে থাকবে। এবার চলতি মরশুমে সামাজিক যাত্রাপালার সংখ্যা বেশি।’ বুধবার যাত্রাপাড়ার বিভিন্ন অপেরা নতুন মরশুমের পালার ব্যানার, পোস্টার টাঙিয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন অপেরা যাত্রার মহরত করেছে কলকাতা শহরের একাধিক জায়গায়। সেখানে অনেক নবাগত কুশীলবরা জায়গা পেয়েছেন। -ফাইল চিত্র



