Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোটি টাকায় স্কুলের নতুন ভবন, ক্লাসরুম

মালদহ সার্কেলের পুরাতন মালদহ ব্লকে শহরের মহানন্দা কলোনি এবং নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি, একই ব্লকের সাহাপুর গ্রাম এলাকায় কাদিপুর কিরণময়ী প্রাথমিক স্কুলে নতুন দু’টি ক্লাসরুম তৈরি হচ্ছে।

কোটি টাকায় স্কুলের নতুন ভবন, ক্লাসরুম
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহ সার্কেলের পুরাতন মালদহ ব্লকে শহরের মহানন্দা কলোনি এবং নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি, একই ব্লকের সাহাপুর গ্রাম এলাকায় কাদিপুর কিরণময়ী প্রাথমিক স্কুলে নতুন দু’টি ক্লাসরুম তৈরি হচ্ছে। মহানন্দা কলোনির ভবনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ১৭ জুন ওই স্কুলের নবনির্মিত দ্বিতল ভবনটি চালু করে দেওয়া হবে। বাকি স্কুলগুলির কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। সেসব সর্ম্পূণ হলে এলাকার সাড়ে তিনশোর বেশি পড়ুয়া উপকৃত হবে। 

Advertisement

নলডুবি প্রাথমিক স্কুলের ভবনটি জরাজীর্ণ ছিল। মাঝেমধ্যেই ছাদের চাঙর খসে পড়ত। ঝুঁকি নিয়েই ক্লাস চালানো হতো। মহানন্দা কলোনিতে ক্লাসরুমের অসুবিধা ছিল। অভিভাবক ও শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করলে স্কুলের আবেদন অনুযায়ী শিক্ষাদপ্তর ভবন তৈরির অনুমোদন দেয়। ক্লাসরুমগুলি করতে সবমিলিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা খরচ হয়েছে। মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ বলেন, স্কুলগুলিতে ভবন দরকার ছিল। স্কুল কর্তৃপক্ষ আবেদন করার পর বিভিন্ন মহলে জানিয়েছিলাম। দ্রুত নতুন ক্লাসরুমে পড়াশোনা চালু হয়ে যাবে।  
নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবনীতা সরকার বলেন,  আমাদের স্কুলে ১৩১ জন পড়ুয়া। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ঘরের অভাব ছিল। পুরনো ঘরের অবস্থা ভালো ছিল না। দ্বিতল ভবন হচ্ছে। ছ’টি নতুন ঘর হয়েছে। মহানন্দা কলোনির প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের কথায়, আমাদের নতুন ভবনে পাঁচটি ক্লাসরুম। ডাইনিং শেড সহ শৌচালয় নির্মাণ হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ