Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গাজিপুরে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন রাস্তা

আমতা ২ নম্বর ব্লকের বাড়গাজিপুর দোলতলা থেকে গাজিপুর শ্মশান সংলগ্ন পিডব্লুডি রোড সংস্কারের কাজের সূচনা হল বুধবার। এদিন বিকেলে গাজিপুর গ্রাম পঞ্চায়েতের সৌমিচণ্ডীতলায় এক অনুষ্ঠানে এই কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল।

গাজিপুরে সাড়ে  ৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন রাস্তা
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা ২ নম্বর ব্লকের বাড়গাজিপুর দোলতলা থেকে গাজিপুর শ্মশান সংলগ্ন পিডব্লুডি রোড সংস্কারের কাজের সূচনা হল বুধবার। এদিন বিকেলে গাজিপুর গ্রাম পঞ্চায়েতের সৌমিচণ্ডীতলায় এক অনুষ্ঠানে এই কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। প্রশাসন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আরআইডিএফ প্রকল্পে ৪.২ কিলোমিটার দীর্ঘ ও ১০ ফুট চওড়া রাস্তা তৈরিতে ব্যয় হবে প্রায় সাড়ে চার কোটি টাকা। এদিন সুকান্ত পাল বলেন, এই রাস্তাটি গাজিপুর হাটতলা, নওপাড়া, উত্তর নওপাড়া, পশ্চিম গাজিপুর সহ বিস্তীর্ণ এলাকা ছুঁয়ে যাবে। রাস্তা নির্মাণের কাজ শেষ হলে প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন। আগামী ন’মাসের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হবে এবং আগামী ৫ বছর এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা।

Advertisement

এদিকে, রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। তাঁদের মতে, রাস্তা খারাপ থাকায় এতদিন যাতায়াতে সমস্যা হতো। নতুন রাস্তা হলে এই সমস্যা মিটবে। নতুন করে রাস্তা তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধায়ক সুকান্ত পালকেও ধন্যবাদ জানান সাধারণ মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ