Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে নতুন ‘প্ল্যানড সিটি’, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার, ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ট্যাংরায় চায়না টাউন সংস্কার

রাজ্যে আরও একটি প্ল্যানড সিটি বা নির্দিষ্ট পরিকল্পনামাফিক শহর তৈরি করতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ, দুর্গাপুর, বিধাননগর, নিউটাউনের পর রাজ্য পাবে আরও একটি নতুন সুসজ্জিত শহর।

রাজ্যে নতুন ‘প্ল্যানড সিটি’, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার, ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ট্যাংরায় চায়না টাউন সংস্কার
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আরও একটি প্ল্যানড সিটি বা নির্দিষ্ট পরিকল্পনামাফিক শহর তৈরি করতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ, দুর্গাপুর, বিধাননগর, নিউটাউনের পর রাজ্য পাবে আরও একটি নতুন সুসজ্জিত শহর। বুধবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন পুর বিষয়ক একটি বৈঠকে এনিয়ে আলোচনা হয়। এই ব্যাপারে রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও এই শহর ঠিক কোথায় গড়ে তোলা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি জানান, একই সঙ্গে ট্যাংরার চায়না টাউনের উন্নয়নের লক্ষ্যেও তাঁর দপ্তর পদক্ষেপ করছে। উন্নয়ন হবে এই এলাকার ঐতিহ্য বাঁচিয়ে রেখেই। এই প্রকল্পের জন্য খড়্গপুর আইআইটির স্থাপত্য বিভাগের সাহায্য নিচ্ছে রাজ্য।

Advertisement

এদিনের বৈঠকে রাজ্যের প্রস্তাবিত রিং রোড এবং বাইপাস-নিউটাউন উড়ালপুল নির্মাণ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, রিং রোড নির্মাণের লক্ষ্যে সমীক্ষা চালাচ্ছে রাইটস। এই কাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষ নয়, পূর্তদপ্তরের জাতীয় সড়ক শাখার হাতে যেতে পারে বলেও তাঁর মত।
অগ্নিমিত্রা পাল বলেন, চিংড়িঘাটা এলাকায় বাইপাস-নিউটাউন উড়ালপুল যাবে এলিভেটেড মেট্রো লাইনের উপর দিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের ব্যাপক হারে পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে আগামী ৩০ বছরের জনসংখ্যা বৃদ্ধি এবং নগরায়ণের সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রতিটি প্রকল্প হাতে নিচ্ছি। কলেজ স্ট্রিট বইপাড়ার একাংশ অক্সফোর্ড স্ট্রিটের ধাঁচে সাজিয়ে তোলা নিয়েও এদিন আলোচনা হয়। পাশাপাশি ১০ থেকে ১১ কিমি এলাকায় গঙ্গাপাড়ের সৌন্দার্যায়নেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ