Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে নতুন পাইপলাইন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হল।  বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট, বেঙ্গল ল্যাম্প এবং এইট বি এলাকায় জলের জোগান বাড়াতে ৬০০ মিটার দীর্ঘ নয়া পাইপ বসানো হচ্ছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে নতুন পাইপলাইন
  • ২১ মার্চ, ২০২৫ ০৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হল।  বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট, বেঙ্গল ল্যাম্প এবং এইট বি এলাকায় জলের জোগান বাড়াতে ৬০০ মিটার দীর্ঘ নয়া পাইপ বসানো হচ্ছে। জানা গিয়েছে, এখন তিন ইঞ্চি ব্যাসের পাইপ রয়েছে। প্রায় ১৬ বছরের পুরনো। তখন এই অঞ্চলে জনসংখ্যা ছিল কম। বর্তমানে কয়েক গুণ বেড়েছে। ফলে পানীয় জলের চাহিদাও বেড়েছে। ছোট পাইপ দিয়ে সে চাহিদা মেটানো যাচ্ছে না। পর্যাপ্ত জল মিলছে না। তাই নয়া ছয় ইঞ্চি চওড়া পাইপ বসানো হচ্ছে। ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, মানুষের স্বার্থে, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে। তাই উন্নয়ন আমাদের অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে এখানে কিছু কিছু পকেটে বিক্ষিপ্তভাবে পানীয় জল সরবরাহের সমস্যা ছিল। এলাকাবাসী জল পেলেও তা পর্যাপ্ত ছিল না। তাই নতুন পাইপলাইন বসানো হচ্ছে। কাজ শেষ হলে এ অঞ্চলে জলের জোগান বেড়ে যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ