Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবার ১ নং ব্লক অফিস চত্বরে গড়ে উঠছে নয়া লাইব্রেরি

ডায়মন্ডহারবার ১ নং ব্লক অফিস চত্বরে গড়ে উঠছে নয়া লাইব্রেরি
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বইয়ের জন্য আর দূর-দূরান্তে ছুটতে হবে না। এবার ডায়মন্ডহারবার ১ নম্বর ব্লক অফিস চত্বরেই মিলবে বড়সড় লাইব্রেরি। ব্লক প্রশাসনের উদ্যোগেই গড়ে উঠছে এই গ্রন্থাগার। কয়েক মাসের মধ্যেই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই লাইব্রেরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াও নানা ধরনের বই থাকবে। থাকবে হকের ম্যাগাজিন ও সংবাদপত্র। লাইব্রেরিতে বসে পড়ার পাশাপাশি গ্রাহকরা বাড়িতে বই নিয়েও যেতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। এর জন্য বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। কে কোন বই নিচ্ছেন, কবে ফেরত দিচ্ছেন, সবটাই নথিবদ্ধ থাকবে।

Advertisement

জানা গিয়েছে, অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় এই লাইব্রেরি তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে খরচ হচ্ছে আনুমানিক ১২ লক্ষ টাকা। ব্লক প্রশাসনের সিদ্ধান্ত, এই লাইব্রেরির জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকার বই কেনা হবে। বিডিও অফিসে একটি গোডাউন রয়েছে। তার ছাদে লাইব্রেরির জন্য নতুন ঘর নির্মাণের কাজ চলছে। যেহেতু আলাদা করে ভিত তৈরি করতে হচ্ছে না, সেকারণে নির্মাণ খরচ অনেকটাই কম হবে বলে দাবি প্রশাসনের। আপাতত এই ব্লকের পাঠকদের লাইব্রেরি ব্যবহার করার জন্য অনেকটা দূরে যেতে হয়। শহরে এই পরিষেবা চালু হলে বহু মানুষের সুবিধা হবে বলে ধারণা ব্লকের আধিকারিকদের। ঠিক হয়েছে, লাইব্রেরি দেখাশোনার জন্য ব্লকের এক আধিকারিককে আপাতত দায়িত্ব দেওয়া হবে। তবে লাইব্রেরি চলবে বিডিওর নজরদারিতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ