Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জঞ্জাল ব্যবস্থাপনায় নয়া কম্প্যাক্টর স্টেশন, গড়িয়ায় প্রস্তুত জঞ্জালের গাড়ির চার্জিংয়ের ব্যবস্থাও

জঞ্জাল ব্যবস্থাপনায় নয়া কম্প্যাক্টর স্টেশন, গড়িয়ায় প্রস্তুত জঞ্জালের গাড়ির চার্জিংয়ের ব্যবস্থাও
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়া, ব্রহ্মপুর, বিবেকানন্দ পার্ক সহ কোনও জায়গায় ছিল না আধুনিক মানের 

Advertisement

ভ্যাট। ২০২১ সালে পুরভোটে গড়িয়ায় ১১১ নম্বর ওয়ার্ডে জেতে তৃণমূল। এবার ২০২৫ সালে নতুন কম্প্যাক্টর 
স্টেশন পেল এই ওয়ার্ড। দীর্ঘদিন জমি সংক্রান্ত সমস্যা চলছিল। অবশেষে আগামী মাসে নতুন স্টেশনের উদ্বোধন হতে চলেছে। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহে পুরসভা ব্যাটারিচালিত ছোট গাড়ি ব্যবহার করে। সেই গাড়ির চার্জিং স্টেশনও হয়েছে ওয়ার্ডে। একসঙ্গে ২০টি গাড়ি চার্জ দেওয়া যাবে।
গড়িয়ায় বিবেকানন্দ পার্কের গোষ্টতলাতে একটি পুরনো ভ্যাট ছিল। সেখানে প্রকাশ্যে জঞ্জাল ফেলা হয়। তার বদলে সেখানে একটি নতুন কম্প্যাক্টর স্টেশন বানানো হয়েছে। তা চালু হলে ওপন ভ্যাট তুলে দেওয়া হবে। নতুন স্টেশনে থাকবে তিনটি কম্প্যাক্টর গাড়ি। এই কাজে খুশি স্থানীয় বাসিন্দারা। বিবেকানন্দ পার্কের বাসিন্দা স্নেহাশিস পারুই বলেন, আমাদের আশপাশে প্রায় সব ওয়ার্ডেই কম্প্যাক্টর স্টেশন রয়েছে। কিন্তু আমাদের ওয়ার্ডে ওপন ভ্যাট ছিল। রাস্তার ধারে ময়লা পড়ে থাকত। দুর্গন্ধ ছড়াত। দৃশ্যদূষণ হতো। এবার রাস্তায় যত্রতত্র আবর্জনা পড়ে থাকবে না। ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ দাস বলেন, এত বছর সিপিএম ক্ষমতায় ছিল। একটা কম্প্যাক্টর স্টেশনও করতে পারেনি। ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে হবে। ওপন ভ্যাট যেন কোথাও না থাকে তাই নতুন কম্প্যাক্টর স্টেশন হয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস সহযোগিতা করেছেন। পাশাপাশি পুরসভার জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জন্য বাড়ি বাড়ি ময়লা সংগ্রহের যে ব্যাটারিচালিত গাড়ি রয়েছে সেগুলির চার্জিং স্টেশনও হয়েছে। পুরসভার বক্তব্য, এতদিন ওই অঞ্চল থেকে জঞ্জাল নিয়ে পাশের ওয়ার্ডের কম্প্যাক্টর স্টেশনে নিয়ে আসতে হতো। সেই শ্রম ও খরচ এবার বাঁচবে। একটা ওয়ার্ডের জন্য তিনটি স্থায়ী কম্প্যাক্টর গাড়ি থাকায় জঞ্জাল সাফাইয়ের কাজে আরও গতি আসবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ