Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

বিশ্ব আইভিএফ দিবসে নতুন বই

বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষ্যে প্রকাশিত হল ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাঃ বাণীকুমার মিত্র এবং লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের যৌথ ভাবনার ফসল ‘উড়ন্ত ইউটেরাস’।

বিশ্ব আইভিএফ দিবসে নতুন বই
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষ্যে প্রকাশিত হল ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাঃ বাণীকুমার মিত্র এবং লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের যৌথ ভাবনার ফসল ‘উড়ন্ত ইউটেরাস’। দীপ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি চিকিৎসা বিজ্ঞান ও সাহিত্যকে এক সুতোয় বেঁধে নারীর স্বাস্থ্যের দীর্ঘ যাত্রা, প্রজনন স্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী এবং ইন্দিরা আইভিএফ-এর সিইও ডাঃ ক্ষিতীজ মুর্ডিয়া। ডাঃ মিত্র বলেন, বন্ধ্যাত্বের সমস্যার সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর আবেগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ