Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিষাদল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির নতুন বোর্ড গঠন

বুধবার মহিষাদল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির নতুন বোর্ড গঠন এবং চেয়ারম্যান নির্বাচন হয়েছে।

মহিষাদল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির নতুন বোর্ড গঠন
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: বুধবার মহিষাদল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির নতুন বোর্ড গঠন এবং চেয়ারম্যান নির্বাচন হয়েছে। প্রায় ২২বছর পর ওই সমবায়ে নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড তৈরি হয়েছে। মহিষাদল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির নতুন চেয়ারম্যান হয়েছেন রাখালচন্দ্র মণ্ডল। সমবায়ের সেক্রেটারি হয়েছেন বিকাশকুমার সামন্ত। ভাইস চেয়ারম্যান হয়েছেন দিলীপকুমার মাইতি। নতুন বোর্ডের সদস্যদের এদিন অভিনন্দন জানিয়েছেন বিধায়ক তিলক চক্রবর্তী।

Advertisement

বিধায়ক বলেন, দু’দশক পর ওই সমবায়ে নির্বাচন হয়েছে। তৃণমূল বোর্ড গঠন করেছে। বোর্ড গঠনের পাশাপাশি এদিন সমবায়ের অফিস বেয়ারার নির্বাচন হয়েছে। বোর্ডে মোট ন’জন নির্বাচিত সদস্য রয়েছেন। এছাড়া, নিয়ম অনুযায়ী, পঞ্চায়েত ও সরকারি স্তরের দু’জন মনোনীত সদস্য বোর্ডে আসবেন। সমবায়ের নতুন চেয়ারম্যান বলেন, স্বাধীনতা সংগ্রামী সুশীলকুমার ধাড়ার হাত ধরে ছ’দশকের বেশি আগে এই সমবায় তৈরি হয়েছিল। কৃষিভিত্তিক মহিষাদলের অর্থনৈতিক মানোন্নয়নে এবং গ্রামের গরিব চাষি ও সাধারণ মানুষের জন্য তিনি এই সমবায় গড়ে তোলেন। এই সমবায়ের মাধ্যমে সার, তাঁতের শাড়ি বিক্রি হতো। এছাড়া, চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনা হয়। তাঁদের বীজ ধান বিক্রি করা হয়। সঠিকভাবে পরিচালনার অভাবে এই সমবায় আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে জানান সমবায়ের কর্মকর্তারা। নবনির্মিত বোর্ড নতুন ডিজাইনের তাঁতের শাড়ি বিক্রির শোরুম এবং স্টেশনারি জিনিসপত্র বিক্রির নতুন কাউন্টার খোলার উপর জোর দিয়েছে। স্কুল-কলেজের পড়ুয়ারা ন্যায্যমূল্যে এগুলি পেতে পারবে বলে জানায় কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ