Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্রাইম থ্রিলারে প্রিয়াঙ্কা

এক বিলুপ্তপ্রায় মুখোশ নৃত্য গোমিরা। প্রথমবার অনস্ক্রিন সেই নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। আসন্ন ছবি ‘ভামিনি’তে এক গোমিরা নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।

ক্রাইম থ্রিলারে প্রিয়াঙ্কা
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

এক বিলুপ্তপ্রায় মুখোশ নৃত্য গোমিরা। প্রথমবার অনস্ক্রিন সেই নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। আসন্ন ছবি ‘ভামিনি’তে এক গোমিরা নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর চরিত্রের নাম সুহিতা। নাচের পাশাপাশি অধ্যাপনাও করে সে। এই নাচের দল চালানোর পিছনে বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াই করে মেয়েটি। প্রিয়াঙ্কা ছাড়াও তথাগত মুখোপাধ্যায়, মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিল এই ছবিতে অভিনয় করেছেন। উমাকান্ত ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করলেন তিনি। গ্রাম্য জীবন, সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি এই ক্রাইম থ্রিলার পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বর্ণায়ু মৈত্র। প্রথমবার জুটি হিসেবে অভিনয় করলেন তথাগত এবং প্রিয়াঙ্কা। এক স্পেশাল অফিসারের চরিত্রে রয়েছেন উমাকান্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ