Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ সেপ্টেম্বর শুরু নয়া এসি লোকালের পরিষেবা

আগামী ৫ সেপ্টেম্বর শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে নতুন এসি লোকাল দু’টি  চালু হচ্ছে। রবিবার বাদে এই ট্রেন চলবে সপ্তাহে ৬ দিন।

৫ সেপ্টেম্বর শুরু নয়া এসি লোকালের পরিষেবা
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৫ সেপ্টেম্বর শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে নতুন এসি লোকাল দু’টি  চালু হচ্ছে। রবিবার বাদে এই ট্রেন চলবে সপ্তাহে ৬ দিন। রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকালে বিশেষভাবে বিমানযাত্রীরা উপকৃত হবেন। এই নতুন পরিষেবাগুলির মাধ্যমে যাত্রীরা ব্যস্ততম রুটে মনোরম অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা বিশেষ করে মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করতে আসা ভক্ত ও পর্যটকদের জন্য সুবিধাজনক হবে। ইতিমধ্যেই শিয়ালদহ-রানাঘাট রুটে এক জোড়া এসি লোকাল চালু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ