Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নিষিদ্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ সহ ২৬ সোশ্যাল মিডিয়া, কেন এই সিদ্ধান্ত নিল নেপাল?

যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করল নেপালের কে পি শর্মা ওলি সরকার। তালিকায় আছে ফেসবুক, এক্স (আগে যা ছিল ট্যুইটার), ইন্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মও।

নিষিদ্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ সহ ২৬ সোশ্যাল মিডিয়া, কেন এই সিদ্ধান্ত নিল নেপাল?
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৯
Prefer us on Google

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর: যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করল নেপালের কে পি শর্মা ওলি সরকার। তালিকায় আছে ফেসবুক, এক্স (আগে যা ছিল ট্যুইটার), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মও। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর মধ্যরাতে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়।

Advertisement

দেশে ব্যবসা করতে হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে রেজিস্ট্রেশন করাতে হবে বলে নির্দেশ দিয়েছিল ওলি সরকার। এজন্য ২৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে তা আরও সাতদিন সময় বাড়ানো হয়েছিল। ৪ সেপ্টেম্বর মধ্যরাতে নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরে অনথিভুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি করে সেদেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। নথিভুক্ত না হওয়া পর্যন্ত সাইটগুলিকে ব্লক করে রাখতে হয়েছে নেপাল টেলিকম অথরিটিকে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নথিভুক্ত হওয়ার জন্য একাধিকবার আবেদন করা হয়েছিল নেপাল সরকারের তরফে। সময় সময় সেই ডেডলাইন বাড়ানো হয়।  কিন্তু ৪ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমা আর বৃদ্ধি করা হবে না বলে গতকাল দুপুরেই স্পষ্ট করে দিয়েছিলেন দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের মুখপাত্র গজেন্দ্র ঠাকুর। তিনি বলেন, মধ্যরাতের আগেই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি আবেদন করবে বলে সরকার আশা করছে। তা না হলে, সরকার আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারে। কিন্তু দেখা যায়, তার পরেও কোম্পানিগুলির টনক নড়েনি। ফলে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও কোনও আবেদনপত্র জমা না পড়ায় সেগুলিকে নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ ঘোষণা করে কাঠমান্ডু।

Advertisement
সম্পর্কিত সংবাদ