Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে বাড়িতে ডেকে লাগাতার ‘ব্যাড টাচ’, পাকড়াও প্রতিবেশী দাদু

বাড়িতে ডেকে লাগাতার চলত ‘ব্যাড টাচ’। প্রতিবেশী ‘দাদু’র এই আচরণ নিয়ে মুখ বন্ধ করতে চলত হুমকি

নাবালিকাকে বাড়িতে ডেকে লাগাতার ‘ব্যাড টাচ’, পাকড়াও প্রতিবেশী দাদু
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাড়িতে ডেকে লাগাতার চলত ‘ব্যাড টাচ’। প্রতিবেশী ‘দাদু’র এই আচরণ নিয়ে মুখ বন্ধ করতে চলত হুমকি। সঙ্গে ছিল চকোলেট, ফুচকা খাওয়ার টোপ। তারজন্য টাকাও দিত সে। সেই টাকার সূত্র ধরেই প্রকাশ্যে এসেছে নাবালিকা নির্যাতনের ঘটনা। তার শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়ায়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বছর ষাটের ওই ব্যক্তিকে নির্দিষ্ট মামলা দিয়ে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রবি দাস। প্রতিবেশী নাবালিকার মা, তার বিরুদ্ধে মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন। নাবালিকার পরিবার জানিয়েছে, রবি দাস নিয়মিত মেয়েকে ‘অশালীনভাবে স্পর্শ’ করত। মুখ বন্ধ রাখার জন্য ভয় দেখানোর পাশাপাশি টাকাও দিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে এসেছে সোমবার রাতে। রবি দাসের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল নাবালিকার। রবি মাঝেমাঝে তাকে ডেকেও নিয়ে যেত। রবিকে ‘দাদু’ বলেই ডাকত মেয়ে। ফলে, পরিবার বা প্রতিবেশীদের কখনও খারাপ কিছু মনে হয়নি। সোমবার রাতে ওই নাবালিকাকে রবি দাসের ঘর থেকে বের হতে দেখেন এক প্রতিবেশী মহিলা। নাবালিকার হাতে থাকা টাকা তাঁর নজরে আসে। তখন তিনি তাকে এ নিয়ে প্রশ্ন করলে প্রথমে সে জানায়, ‘দাদু’ তাকে ওই টাকা দিয়েছে ফুচকা খাওয়ার জন্য। তারপর জেরার মুখে সে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায়। তারপরেই এলাকায় হইচই পড়ে যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ