Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সপ্তম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, ধৃত পড়শি

সপ্তম শ্রেণির এক ১৩ বছরের নাবালিকাকে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

সপ্তম শ্রেণির ছাত্রীকে  নির্যাতন, ধৃত পড়শি
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সপ্তম শ্রেণির এক ১৩ বছরের নাবালিকাকে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। সোমবার সকালে অভিযুক্ত শেখ রবিউলকে (৪০) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী হওয়ার সুযোগ নিয়ে কয়েক মাস ধরে বিভিন্ন অছিলায় নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে পাঠাত অভিযুক্ত। অভিযোগ, প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে সে নাবালিকার উপর যৌন নির্যাতন চালাত। ভয়ে বিষয়টি এতদিন কাউকে জানাতে পারেনি ওই ছাত্রী। রবিবার নাবালিকার শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের সন্দেহ হয়। এরপর পরিবারের জিজ্ঞাসাবাদে সে গোটা ঘটনার কথা জানায় বলে অভিযোগ। পরিবারের দাবি, অভিযুক্তকে চেপে ধরলে প্রথমে সে অভিযোগ অস্বীকার করলেও পরে ঘটনার কথা স্বীকার করে। সোমবার জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন এবং খুনের হুমকি দেওয়ার ধারায় মামলা রুজু হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ