Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিসামারায় ৬৫০ মিটার বোল্ডার বাঁধের জন্য প্রায় দু’কোটি বরাদ্দ

মন্ত্রী ফিরে যাওয়ার পরই শিসামারা নদীর ৬৫০ মিটার বোল্ডার বাঁধের জন্য ১ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করল সেচদপ্তর।

শিসামারায় ৬৫০ মিটার বোল্ডার বাঁধের জন্য প্রায় দু’কোটি বরাদ্দ
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: কয়েকদিন আগে সেচমন্ত্রী মানস ভুঁইয়া আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের শিসামারা নদীর বাঁধ ঘুরে দেখে গিয়েছেন। মন্ত্রী ফিরে যাওয়ার পরই শিসামারা নদীর ৬৫০ মিটার বোল্ডার বাঁধের জন্য ১ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করল সেচদপ্তর। 

Advertisement

জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে বয়ে আসা শিসামারা একটি খরস্রোতা নদী। ভুটানে লাগাতার বৃষ্টি হলে হরপায় শিসামারার ওই দুর্বল বাঁধের অংশ এবার ভেঙে যাওয়ার তীব্র আশঙ্কা ছিল। তাতে বিপর্যয় নেমে আসার সম্ভবনা ছিল শালকুমার-১,২ ও পূর্ব কাঁঠালবাড়ি এই তিনটি পঞ্চায়েত এলাকায়। শালকুমার-১ পঞ্চায়েতের প্রধান শ্রীবাস রায় বলেন, আমরাই সেচমন্ত্রীকে শিসামারার ওই দুর্বল ৬৫০ মিটার বাঁধের কথা বলেছিলাম। সেই দুর্বল বাঁধে বোল্ডার দেওয়ার জন্য অর্থ মঞ্জুর করায় সেচদপ্তরকে ধন্যবাদ। 
আট বছর আগে তৎকালীন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধায়ের আমলে শিসামারায় জিওসিন্থেটিক ব্যাগের বাঁধ তৈরি হয়েছিল। কিন্তু, সংস্কারের অভাবে সেই বাঁধ দুর্বল হয়ে পড়ে। ভুটান পাহাড়ে অতিবৃষ্টি শুরু হলে সিকিমের মতো দশা হওয়ার শঙ্কা রয়েছে শিসামারার ওই দুর্বল বাঁধের। এর মধ্যে ১ কোটি ৯ লক্ষ টাকা খরচ করে ৩৪০ মিটার বাঁধে সম্প্রতি বোল্ডার দেওয়া হয়েছে। এবার বাকি ৬৫০ মিটার বাঁধে বোল্ডারের কাজের জন্য ১ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করল সেচদপ্তর। এই ব্যাপারে সেচদপ্তরের আলিপুরদুয়ার ডিভিশনের নির্বাহী বাস্তুকার কেশবচন্দ্র রায় বলেন, শিসামারা বাঁধের ৬৫০ মিটার অংশে বোল্ডার দেওয়ার জন্য রাজ্য থেকে ১ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই কাজের টেন্ডার হবে বর্ষার পর।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ