Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

একদিনে প্রায় ৯৭ কোটি জমা পড়ল তিরুপতিতে

তিরুপতিতে একদিনে ৯৬ কোটি ৯৮ লক্ষ টাকা জমা পড়েছে। নতুন নীতির কারণে এই রেকর্ড সৃষ্টি। বিস্তারিত পড়ুন।

একদিনে প্রায়  ৯৭ কোটি জমা পড়ল তিরুপতিতে
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: একদিনে রেকর্ড টাকা জমা পড়ল তিরুপতিতে। দেবস্থানম বোর্ড জানিয়েছে, মঙ্গলবার ৯৬ কোটি ৯৮ লক্ষ টাকা জমা পড়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মোট ২ হাজার ৪৬০ জন বালাজি মন্দিরে  প্রণামি দেন। এর মধ্যে ১ হাজার ২১২ জন ১-১০ লক্ষ টাকার মধ্যে দিয়েছেন। ১ হাজার ২৪৬ জন দিয়েছেন ১০-২৫ লক্ষের মধ্যে। একজন ১ কোটিরও বেশি দিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অনুদান সংক্রান্ত নীতিতে বদলের জেরেই এই ঘটনা। বুধবার থেকে এই নয়া নীতি চালু হয়। সেখানে বলা হয়েছে, ১৫ জুলাইয়ের আগে অনুদান দিলে আজীবন সুবিধা পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। কিন্তু তারপর দান করলে ২০ বছর সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে বিশেষ দর্শন, প্রসাদ, থাকার ব্যবস্থা ইত্যাদি। কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্ট দান করলে ১৫ বছর সুবিধা পাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ