Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

শুভেচ্ছা শিল্পপতিদের

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ করতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিল বণিকমহল।

শুভেচ্ছা শিল্পপতিদের
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ করতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিল বণিকমহল। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরি, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়ারা। আরপিজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক দিন। শুভেন্দু অধিকারীর থেকে এই রাজ্যের অনেক প্রত্যাশা রয়েছে।’ মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের নয়া মন্ত্রিসভাকেও অভিনন্দন জানিয়েছেন গোয়েঙ্কা। আইটিসি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় পুরি বলেন, ‘রাজ্যে বিকাশের নতুন সকাল শুরু। প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের লক্ষ্য এবার বাংলাতেও ত্বরান্বিত হবে।’ বণিকমহলের অন্যতম নাম প্যাটন ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার সঞ্জয় বুধিয়া। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এ রাজ্য শিল্পক্ষেত্রে আরও অনেক অগ্রসর হবে, এই আশা রাখি। নতুন নতুন শিল্পের সুযোগ তৈরি হোক।’ অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, ‘আমাদের গ্রুপ কয়েক দশক ধরে এই রাজ্যের সঙ্গেই বেড়ে উঠেছে। রবীন্দ্রজয়ন্তীর পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য মন্ত্রীদের শুভেচ্ছা জানাই। আশা করি, কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে এ রাজ্যে  উন্নয়ন এগিয়ে যাবে। পরিকাঠামো, পর্যটন, স্বাস্থ্য, পরিষেবা এবং উৎপাদন ক্ষেত্রে আরও গতি আসবে। রাজ্যে অর্থনৈতিক স্বাস্থ্য উন্নত হলে দেশের জন্যও সেটি ইতিবাচক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ