Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীতে তলিয়ে মৃত্যু প্রৌ‌ঢ়ের

বুধবার দুপুরে আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা চা বাগানে স্থানীয় কুরমাই নদীর জলে পড়ে গিয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিশু ওরাওঁ (৫৮)। এদিন দুপুরে তিনি কুরমাই নদীর ধারে গোরু নিয়ে যান।

নদীতে তলিয়ে মৃত্যু প্রৌ‌ঢ়ের
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার দুপুরে আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা চা বাগানে স্থানীয় কুরমাই নদীর জলে পড়ে গিয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিশু ওরাওঁ (৫৮)। এদিন দুপুরে তিনি কুরমাই নদীর ধারে গোরু নিয়ে যান। সেই সময় কোনওভাবে নদীর জলে তিনি পড়ে যান। পুলিসের প্রাথমিক অনুমান, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জলে পড়ে যান। সোনাপুর ফাঁড়ির ওসি অমিত শর্মা বলেন, ময়নাতদন্তের জন্য দেহটি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ