Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দম্পতিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এনবিএসটিসি’র চালক ও কন্ডাক্টর

এক দম্পতির উপর হামলার অভিযোগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) এক অস্থায়ী চালক কন্ডাক্টরকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিস।

দম্পতিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এনবিএসটিসি’র চালক ও কন্ডাক্টর
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক দম্পতির উপর হামলার অভিযোগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) এক অস্থায়ী চালক কন্ডাক্টরকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল সঞ্জয় কুমার রাউত ও বিভাস কালী। জানা গিয়েছে, কোচবিহারের বাসিন্দা পোলেন রায় গত ৮ জুন তাঁর স্ত্রী ও নাবালিকা মেয়েকে নিয়ে দার্জিলিং যাবেন বলে ঠিক করেন। সেই মোতাবেক শিলিগুড়ি জংশনে দার্জিলিং যেতে এনবিএসটিসি’র বাসের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর কথায় সেদিন দার্জিলিং যাওয়ার জন্য মানুষের ভিড় উপচে পড়েছিল। সকলে লাইনে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলেন। 

Advertisement

পোলেন রায়ের অভিযোগ, লাইনে প্রচুর লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও দুই অভিযুক্ত ও একদল দালাল বেশি টাকা নিয়ে যাত্রীদের গাড়িতে তুলছিল। যদিও তাঁরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করা সত্ত্বেও তাঁদেরকে সেই বাসে নেওয়া হয়নি। এরপরেই তিনি এর প্রতিবাদ করেন। সেসময় অভিযুক্ত বাস চালক, কন্ডাক্টর সেখানে উপস্থিত বেশকিছু লোকজনকে সঙ্গে নিয়ে লোহার রড, বিভিন্ন সামগ্রী নিয়ে মারধর করে। তাঁর স্ত্রী বাধা দিতে গেলে তাঁকেও তারা মারধর করে। কোনওমতে তাঁরা সেখান থেকে পালিয়ে বাঁচেন। হাসপাতালে চিকিৎসা করার পর ঘটনা নিয়ে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। যদিও পুলিস তাদের খোঁজ চালাচ্ছিল। বুধবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছিল। সেই ভিত্তিতেই আমরা তাদের গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 
যদি এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিলিগুড়ি জংশন এলাকায় এনবিএসটিতে দালাল চক্র নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। যদি সত্যিই এই ধরনের ঘটনা লাগাতার ঘটতে থাকে তাহলে ওই সরকারি পরিবহণ ব্যবস্থার উপর ভরসা হারাবে সাধারণ মানুষ। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ঘটনাটি শুনেছি। পুলিস আইনানুগ পদক্ষেপ করছে। দালালরাজ বিষয়টি ঠিক নয়, তবু নজর রাখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ