Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

  উল্টোডাঙায় রেলের পাইপ ফেটে ভাসছে আন্ডারপাস

 
উল্টোডাঙায় রেলের পাইপ ফেটে ভাসছে আন্ডারপাস
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর রেল স্টেশন সংলগ্ন ব্যস্ত একটি রাস্তা কয়েকদিন ধরেই জলমগ্ন হয়ে রয়েছে। আন্ডারপাসের তলায় রেলের যে জলের পাইপলাইন রয়েছে, তাতে ফাটলের কারণেই জল জমে যাচ্ছে রাস্তায়। যাতায়াত করতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে উল্টোডাঙা রেল স্টেশনের ম্যানেজারকে চিঠি দিয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগ। রেল সূত্রে খবর, সবদিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। উল্টোডাঙা পুলিস ব্যাটালিয়নের সামনের রাস্তা ধরে আন্ডারপাসের নীচ দিয়ে বহু মানুষ যাতায়াত করে। যেখানে থেকে জলের পাইপ ফাটা থাকায় রাস্তা জল জমে থাকছে। পুরসভার অভিযোগ, বারবার বলা সত্ত্বেও রেল এনিয়ে উদাসীন। স্থানীয় বাসিন্দা রত্না দেবনাথ বলেন, সারাক্ষণ এই জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে। মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তিরঞ্জন কুণ্ডু জানিয়েছেন, প্রায় দিন দশেক ধরেই এই অবস্থা। রেলকে বলা হয়েছিল। কিন্তু, ওরা কানে নেয়নি। এবার পুরসভার স্বাস্থ্যবিভাগের তরফে উল্টোডাঙা স্টেশন ম্যানেজারকে চিঠি ধরানো হয়েছে। ওরা আশ্বাস দিয়েছে, পাইপ লাইন মেরামত করা হবে। কিন্তু, কবে হবে জানি না। রেলের এই ধরনের গড়িমসির জন্য স্থানীয় বাসিন্দারা ভোগান্তির মধ্যে পড়ছেন। সেটা কাম্য নয়। তবে রেল সূত্রে খবর, চিঠি এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে আসেনি। হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ