Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

 শিশুর যৌন হেনস্থা: মা ও তার প্রেমিকের জেল

 শিশুর যৌন হেনস্থা: মা ও তার প্রেমিকের জেল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরা থানা এলাকায় ২০২৩ সালে এক পাঁচ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় শুক্রবার অভিযুক্ত মা ও তার প্রেমিককে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ বিশেষ পকসো আদালত। অভিযুক্ত মায়ের প্রেমিক অভিজিৎ দাস ওরফে বিল্টুকে ছয় বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দশ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। নাবালিকার মাকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি বিচারক এক লক্ষ টাকা নির্যাতিতার হাতে তুলে দেওয়ার জন্য লিগ্যাল এইডকে নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী অসীম কুমার বলেন, "২০২৩ সালের ২৬ ডিসেম্বর নাবালিকার ঠাকুমা ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে প্রথমে বিল্টুকে গ্রেপ্তার করে পুলিস। বিচার চলাকালীন নাবালিকার যৌন নির্যাতনের পেছনে তার মায়ের মদত থাকার বিষয়টি স্পষ্ট হতেই তাকে অভিযুক্ত করে আদালত।" এই মামলায় মোট ১১ জন সাক্ষ্যদান করেছিলেন। গোপন জবানবন্দি দিয়েছিল নির্যাতিতা নাবালিকা ও তার দিদি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ