Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

  সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন  অভয়ার পরিবার

 
সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন  অভয়ার পরিবার
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কর কাণ্ডে তদন্তের গতি অত্যন্ত শ্লথ। তদন্তে সম্পর্কে তাঁদের অন্ধকারে রাখা হচ্ছে। কলকাতায় তদন্তকারী অফিসাররা আশানুরূপ কাজ করছেন না। এহেন অভিযোগ তুলে বৃহস্পতিবার সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সাক্ষাৎ করল অভয়ার পরিবার। তদন্তকারী সংস্থার শীর্ষকর্তার সঙ্গে কথা বলে তাঁরা সন্তুষ্ট বলেই জানিয়েছেন অভয়ার বাবা-মা। এদিন অভয়ার বাবা বলেন, সিবিআই ডিরেক্টর আমাদের আশ্বাস দিয়েছেন যে, আর জি কর কাণ্ডে কোনওভাবেই দোষীরা ছাড় পাবে না। তার জন্য ধৈর্য ধরতে হবে। আপনারা ন্যায় বিচার পাবেন। জানা গিয়েছে, সিবিআইয়ের ডিরেক্টর তাঁদের বলেছেন, শিয়ালদহ আদালতে সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেটাই শেষ নয়। তদন্ত যত এগবে, ততই সময়ের সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। আরও যদি কেউ দোষী থাকে, তাদের খুঁজে বের করেই ছাড়বে সিবিআই। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ