Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

  মালদহে তিন কোটি টাকার বেশি মাদক উদ্ধার, ধৃত ৭

সীমান্তবর্তী মালদহে বেড়েই চলেছে ব্রাউন সুগারের কারবার। একই দিনে মালদহ জুড়ে ৩ কোটি ৩০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিস। এই ঘটনায় পুলিস সাত জনকে গ্রেপ্তার করেছে।

 
মালদহে তিন কোটি টাকার বেশি মাদক উদ্ধার, ধৃত ৭
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: সীমান্তবর্তী মালদহে বেড়েই চলেছে ব্রাউন সুগারের কারবার। একই দিনে মালদহ জুড়ে ৩ কোটি ৩০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিস। এই ঘটনায় পুলিস সাত জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বৃহস্পতিবার মালদহ জেলা আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিস। মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, দু’টি থানা এলাকা থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ কোটি টাকার বেশি মূল্যার মাদক উদ্ধার হয়েছে। 
Advertisement
পুলিস জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আব্দুল করিম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিস। ২.৯১৫ কেজি ব্রাউন সুগার সহ সাদা কাপড়, ৫.৯৪৬ কেজি সোডিয়াম কার্বোনেট, এক বোতল অ্যাসিটাইল ক্লোরাইড উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ৩ কোটি টাকা। ওই বাড়িটিতে ব্রাউন সুগার তৈরি করা হতো বলেও জানতে পেরেছে পুলিস। ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উত্তর-পূর্ব ভারত থেকে আনা হতো বলে জানা গিয়েছে। 
এই ঘটানায় ধৃতরা ছ’জন হল আব্দুর রহমান, শহিদ শেখ, আব্দুল আজিজ, শহিদ শেখ, নাজিম আহমেদ ও মহম্মদ রাসেল শেখ। ধৃতরা প্রত্যেকেই কালিয়াচকের বাসিন্দা বলে জানা গিয়েছে। 
অন্যদিকে, এসটিএফ ও পুলিস যৌথ অভিযান চালিয়ে ইংলিশবাজার থেকে ৩১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের দাম ৩০ লক্ষ টাকা। এই ঘটনায় ববিতা মণ্ডল নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি কালিয়াচকে। কালিয়াচক থেকে ওই মহিলা শিলিগুড়ির চম্পাসারিতে এক ব্যক্তির কাছে পাচারের উদ্দেশ্যে ওই মাদক নিয়ে যাচ্ছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ