Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

 কনসার্টনামা

 কনসার্টনামা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের কলকাতা কনসার্ট ঘিরে উন্মাদনা ছিল শহরবাসীর মধ্যে। দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া ব্রিজ, কফি হাউজ, ফুলের বাজার সহ কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে শহরে উত্তেজনার পারদ দ্বিগুণ করেছিলেন তিনি। শনিবার কনসার্টে তিনি আবারও ‘দিল’ (মন) জিতলেন। গান থামিয়ে বললেন কলকাতা নাইট রাইডার্সের শপথ বাক্য ‘করব লড়ব জিতব রে’। সোশ্যাল মিডিয়ায় দিলজিতের প্রশংসা করেছেন শাহরুখ খানও। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের স্তুতিও শোনা গিয়েছে দিলজিতের কণ্ঠে। এদিন তাঁর কনসার্টে গিয়েছিলেন যশ-নুসরত। অন্যদিকে, আগামী সপ্তাহে কলকাতায় আসছেন ব্রায়ান অ্যাডামস। সেই অনুষ্ঠান ঘিরেও উন্মাদনা তুঙ্গে। পাশাপাশি মুম্বইয়ে কনসার্টে ডুয়া লিপার কণ্ঠে শোনা গিয়েছে, শাহরুখ খানের একটি গানের ম্যাশআপ। যা দেখে উচ্ছ্বসিত শাহরুখ কন্যা সুহানা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ