Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

  ৬.৫ শতাংশ হারে বৃদ্ধির পূর্বাভাস বিশ্ব ব্যাঙ্কের  

ভারতের অর্থনীতির ঝিমুনি ধরা পড়েছে একাধিক পূর্বাভাসে। এবার তাতে নতুন সংযোজন বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট। সেখানেও ধরা পড়ল দুর্দশার চিত্র। চলতি আর্থিক বছরে এদেশের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে থমকে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে তারা।

 
৬.৫ শতাংশ হারে বৃদ্ধির পূর্বাভাস বিশ্ব ব্যাঙ্কের
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: ভারতের অর্থনীতির ঝিমুনি ধরা পড়েছে একাধিক পূর্বাভাসে। এবার তাতে নতুন সংযোজন বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট। সেখানেও ধরা পড়ল দুর্দশার চিত্র। চলতি আর্থিক বছরে এদেশের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে থমকে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে তারা। একইসঙ্গে ওই রিপোর্টে মিলেছে ভবিষ্যতের জন্য রুপোলি রেখার ঝলকও।
Advertisement
বাজারে বিক্রি নেই। যে কারণে ধাক্কা খাচ্ছে কলকারখানার উৎপাদন।  খরা বিনিয়োগেও। যার ফলে চলতি আর্থিক বছরে বৃদ্ধির গতি শ্লথ হবে বলে বিশ্ব ব্যাঙ্ক তাদের সর্বশেষ রিপোর্টে জানিয়েছে। তবে ২০২৫-২৬ আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার সামান্য বেড়ে হতে পারে ৬.৭ শতাংশ। আগামী দিনে কলকারখানার কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে আশাপ্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে বাড়তে পারে সরকারি ও বেসরকারি লগ্নি। ২০২৬-২৭ আর্থিক বছরেও বৃদ্ধির হার ৬.৭ শতাংশ দাঁড়াতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ