Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নবরূপে রাজপুরের ৬০০ বছরের প্রাচীন মন্দির

নবরূপে রাজপুরের ৬০০ বছরের প্রাচীন মন্দির
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ৬০০ বছরের বেশি পুরনো মন্দির হলেও দীর্ঘদিন ধরে সেটি ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। অবশেষে নবরূপে সেজে উঠল রাজপুরের ভুঁড়িপুকুর এলাকার ওই রাধাকৃষ্ণ মন্দিরটি। রবিবার নবরূপে সজ্জিত মন্দিরের উদ্বোধন হল। জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরের বেশ কিছু অংশ ভেঙে পড়েছিল। আগাছায় ভরে উঠেছিল চারদিক। কয়েক বছর আগে এলাকার বাসিন্দারা এই প্রাচীন মন্দির সংস্কার করার দাবি তুলেছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ৫০ লক্ষের বেশি টাকায় পুরনো ঐতিহ্যকে বজায় রেখে মন্দিরটিকে একেবারে নতুন করে সংস্কার করা হয়েছে। মন্দির কমিটির সদস্য ও অন্যতম উদ্যোক্তা সঞ্জীব সরকার (পিঙ্কু) বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়িত হয়েছে। নবরূপে সজ্জিত এই মন্দিরের সামনে থাকছে দুটি মিনিমাস্ট লাইট, রয়েছে বসার জায়গাও। মন্দিরের পিছনের দিকে থাকছে অফিস, স্নানাগার ও ভোগঘর। মন্দির জুড়ে রয়েছে মানানসই আলোকসজ্জাও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ