Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্নর নিরাপত্তা জোন কতটা,  রিপোর্ট তলব করল হাইকোর্ট

নবান্নর নিরাপত্তা জোন কতটা,  রিপোর্ট তলব করল হাইকোর্ট
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্নের নিরাপত্তার স্বার্থে একটি নির্মাণ কাজ বন্ধ করায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সেই মামলার সূত্রেই এবার হাওড়ার পুলিস কমিশনারের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি কৌশিক চন্দ। নিরাপত্তার স্বার্থে নবান্নর ১০০ মিটারের বাইরে একটি বিল্ডিংয়ের নির্মাণ আটকে দেয় পুলিস। সেই নির্মাণ কাজের অনুমতি পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। এদিন বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্নের নিরাপত্তা নিয়ে হাইকোর্ট সচেতন হলেও রাজ্য নিজে কি সচেতন? নবান্নর নিরাপত্তা জোনের মধ্যে যে এলাকা নেই সেখানে পুলিস কেন পদক্ষেপ নিচ্ছে? এরপরই বিচারপতি প্রশাসনিক কার্যালয় নবান্ন ভবন ছাড়া আর কোন এলাকা নিরাপত্তা জোনের মধ্যে পড়ে, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে চান। সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ