Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকার শ্লীলতাহানি, ধৃত যুবক

নাবালিকার শ্লীলতাহানি, ধৃত যুবক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিস। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে আমতার জয়পুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পবিত্র হাম্বির। সোমবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, পবিত্র চেন্নাইয়ে সোনার দোকানে কাজ করে। মাসখানেক আগে সে বাড়িতে আসে। রবিবার বিকেলে নাবালিকার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে ওই বাড়িতে গিয়ে সে নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে নাবালিকা পরিবারের সদস্যদের একথা জানালে তাঁরা ওই যুবকের বিরুদ্ধে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওইরাতেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ