Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো মামলা

নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত তরুণের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করল পুলিস। জলপাইগুড়ির কোতোয়ালি থানার গড়ালবাড়ির বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ওই তরুণের বিরুদ্ধে।

নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো মামলা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত তরুণের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করল পুলিস। জলপাইগুড়ির কোতোয়ালি থানার গড়ালবাড়ির বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ওই তরুণের বিরুদ্ধে। রবিবার দুপুরের পর ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিস। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এরপরই উদ্ধার হওয়া ওই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্টে যৌন নিগ্রহের প্রমাণ মেলায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ