Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, যাবজ্জীবন সাজা অভিযুক্তের

নাবালিকাকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালেন শিলিগুড়ি মহকুমা আদালতের অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্টের (পকসো) বিচারক। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, যাবজ্জীবন সাজা অভিযুক্তের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নাবালিকাকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালেন শিলিগুড়ি মহকুমা আদালতের অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্টের (পকসো) বিচারক। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছ’মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়াও নির্যাতিতাকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক অনিতা মেহরোত্রা মাথুর। 
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বাগডোগরা থানার একটি চা বাগানের নাবালিকা অভিযোগ করে তার প্রতিবেশী শুভম সিং তাকে লাগাতার ধর্ষণ করেছে। তার বাবা-মা বাগানের শ্রমিক হওয়ায় তাঁরা সকালে কাজে বেরিয়ে সারাদিন বাইরে থাকতেন। তার বয়স যখন ১৩-১৪, সেই সময় থেকেই নানান আছিলায় ছেলেটি বাড়িতে আসতে শুরু করে। বাবা-মা কাজে গেলে সে ধর্ষণ করতে শুরু করে। বাধা দিলেও শুনতে চাইত না। কাউকে জানালে খুনের হুমকি দিত। ভয় পেয়ে নাবালিকা কাউকে কিছু জানায়নি। ২০১৯ সালের প্রথম দিকে একবার গর্ভবতী হয়ে যায়। উত্তরবঙ্গ মেডিক্যাল সংলগ্ন একটি ক্লিনিকে গর্ভপাত করায় শুভম। এরপরও তার লালসা মেটেনি। ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ফের ধর্ষণ করে। বারবার বাধা দিলে শোনেনি। এবারে সমস্ত ভয়কে উপেক্ষা করে বাবা-মা’কে সমস্ত ঘটনা জানায় নাবালিকা। ওই বছরের ১৯ সেপ্টেম্বর বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করে। সেদিনই গ্রেপ্তার হয় শুভম। 
বাগডোগরা থানা থেকে মামলাটি শিলিগুড়ির মহিলা থানায় যায়। আদালতে ধৃতের বিচার শুরু হয়। পকসো কোর্টের সরকারি আইনজীবী সুনন্দা সরকার বলেন, অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ