Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রতিবেশী দাদু

প্রতিবেশী দাদুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ব্যাপারে ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানিয়েছে।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রতিবেশী দাদু
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: প্রতিবেশী দাদুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ব্যাপারে ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানিয়েছে। তদন্তে নেমে পুলিস সোমেস্বর বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
Advertisement
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, ওই নাবালিকা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। এরপর পুরো বিষয়টি মায়ের কাছে খুলে বলে। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে জানা যায়, ওই নাবালিকা ইতিমধ্যেই দু মাসের গর্ভবতী। শুনে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। 
এদিন নাবালিকার মা বলেন, ওই ব্যক্তিকে দাদু বলে ডাকত আমার মেয়ে। পাড়াতেই বাড়ি। আমরা কাজে বেরিয়ে গেলে আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। সেদিনের কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেয়। আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। দোষির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
Advertisement
সম্পর্কিত সংবাদ