Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

নোবেলজয়ীর ব্যাঙ্ক নোট

বিভিন্ন সময়ে সারা পৃথিবীজুড়ে নোবেলজয়ী মানুষদের নিয়ে প্রকাশিত হয়েছিল ব্যাঙ্ক নোট। সেসব এখন আর নেই। কিন্তু যাঁরা দুষ্প্রাপ্য ব্যাঙ্ক নোট নিজেদের সংগ্রহে রাখেন, তাঁদের কাছে খুঁজলেই পাওয়া যায় এই সমস্ত নোট। দিনকয়েক আগেই শহরে অনুষ্ঠিত হল মুদ্রা উত্সব।

নোবেলজয়ীর ব্যাঙ্ক নোট
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
বিভিন্ন সময়ে সারা পৃথিবীজুড়ে নোবেলজয়ী মানুষদের নিয়ে প্রকাশিত হয়েছিল ব্যাঙ্ক নোট। সেসব এখন আর নেই। কিন্তু যাঁরা দুষ্প্রাপ্য ব্যাঙ্ক নোট নিজেদের সংগ্রহে রাখেন, তাঁদের কাছে খুঁজলেই পাওয়া যায় এই সমস্ত নোট। দিনকয়েক আগেই শহরে অনুষ্ঠিত হল মুদ্রা উত্সব। সেই উত্সবে অঞ্জন কর নিয়ে এসেছিলেন নোবেল জয়ীদের ছবি দেওয়া নানা ধরনের ব্যাঙ্ক নোট। অঞ্জনবাবু রাষ্ট্রায়ত্ত সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক। বলছিলেন, ‘কখনও টাকা দিয়ে, কখনও আবার আমার কাছে অন্য কোনও ব্যাঙ্ক নোট থাকলে সেগুলির বিনিময়ে নতুন নোট সংগ্রহ করি।’ নোবেল জয়ীদের ছবি দেওয়া সেই নোট দেখতে বেশ ভিড় জমেছিল মুদ্রা উত্সবে। দক্ষিণ আফ্রিকার রিজার্ভ ব্যাঙ্ক ১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নেলসন ম্যান্ডেলার ছবি দিয়ে টেন র‌্যান্ডের একটি ব্যাঙ্ক নোট প্রকাশ করেছিল। সবুজাভ সেই নোটে ম্যান্ডেলার হাসিমুখ। আবার একবার পদার্থবিদ্যায় নোবেলজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের ছবি দিয়ে একটি ব্যাঙ্ক নোট প্রকাশ করেছিল ইজরায়েল। ১৯৬৮ সালে ৫ ইজরায়েলি লিরটের সেই ব্যাঙ্ক নোটও রয়েছে তাঁর সংগ্রহে। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল প্রাপ্ত গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ছবি দিয়ে ব্যাঙ্ক নোট প্রকাশ করেছিল কলম্বিয়া। ৫০ পেসোর সেই সাদা-বেগুনি নোটে মার্কেজের মৃদু হাসির ছবি। রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরির ছবি দেওয়া ব্যাঙ্ক নোট আবার পোল্যান্ড দু’বার প্রকাশ করেছিল। পদার্থ বিজ্ঞানে মেরি কুরি ও পিয়ের কুরি ১৯০৩ সালে নোবেল পেয়েছিলেন। তাঁদের দু’জনের ছবি দিয়েই ফ্রান্স থেকেও একটি ব্যাঙ্ক নোট প্রকাশ হয়েছিল। তালিকা এখানেই শেষ নয়। তবে এই তালিকায় নেই কোনও ভারতীয় নোবেল জয়ীর ছবি দেওয়া ব্যাঙ্ক নোট।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ