Bartaman Logo
২৭ মে, ২০২৬

নভেম্বরে জিএসটি সংগ্রহ ১.৮২ লক্ষ কোটি টাকা

নভেম্বরে জিএসটি সংগ্রহ ১.৮২ লক্ষ কোটি টাকা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: সদ্য শেষ হয়েছে উৎসবের মরশুম। আম জনতার কেনাকাটার সুবাদে ঊর্ধ্বমুখী জিএসটি খাতে আদায়। রবিবার কেন্দ্রের তরফে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) যে সাম্প্রতিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতেই সামনে এসেছে এই ছবি। নভেম্বর মাসে জিএসটি বাবদ সরকারের আয় বেড়েছে ৮.৫ শতাংশ। উৎসবের মরশুমে সরকারের কোষাগারে এসেছে ১.৮২ লক্ষ কোটিরও বেশি টাকা। গত বছর নভেম্বর মাসে জিএসটি সংগ্রহ ছিল ১.৬৮ লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর মাসে উৎসবের আবহে জিএসটি বাবদ সরকারি কোষাগারে এসেছিল ১.৮৭ লক্ষ কোটি টাকা। 
Advertisement
পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসে কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ ৩৪ হাজার ১৪১ কোটি টাকা। রাজ্য জিএসটি ৪৩ হাজার ৪৭ কোটি, আইজিএসটি ৯১ হাজার ৮২৮ কোটি ও সেস বাবদ আয় হয়েছে ১৩ হাজার ২৫৩ কোটি টাকা।
সম্পর্কিত সংবাদ