Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘তুম্বাদ ২’-এ নওয়াজ

‘তুম্বাদ ২’-এ নওয়াজ
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

২০১৮ সালে মুক্তি পেয়েছিল সোহম শাহ অভিনীত ‘তুম্বাদ’। সেই সময় বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে না পারলেও পরবর্তীকালে ছবির জনপ্রিয়তা বেড়েছে। পুনর্মুক্তির পর দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। তারপরই নির্মাতারা সিদ্ধান্ত নেন এই ছবির সিক্যুয়েল তৈরি হবে। এবার খবর, সিক্যুয়েলে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি এই খবরে সিলমোহর দিয়েছেন নির্মাতারা। জানা গিয়েছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজকে। কোন চরিত্র? না, তা অবশ্য খোলসা করা হয়নি। তবে তাঁর চরিত্রে একাধিক শেড থাকবে বলে খবর। নওয়াজ এ প্রসঙ্গে বলেন, ‘আমার অত্যন্ত পছন্দের ছবি এটি। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে রয়েছি।’ শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ