Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গরমের ছুটিতে শিশুদের প্রকৃতি পাঠ

গ্রীষ্মের ছুটিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক অভিনব উদ্যোগ নিল উলুবেড়িয়া দক্ষিণ চক্রের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়।

গরমের ছুটিতে শিশুদের প্রকৃতি পাঠ
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রীষ্মের ছুটিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক অভিনব উদ্যোগ নিল উলুবেড়িয়া দক্ষিণ চক্রের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার ওই স্কুলের খুদে পড়ুয়ারা আশপাশের বিভিন্ন গাছপালার নাম, জলাভূমি, বন-জঙ্গলে থাকা বিভিন্ন গাছের নাম, ফুল-ফলের নাম, কীটপতঙ্গের নাম জেনে সেগুলি নিজেদের খাতায় তুলল। থার্মোমিটারের সাহায্যে ফাঁকা জায়গায়, জলাভূমি ও গাছের নীচে তাপমাত্রার পার্থক্য বোঝানো হয়। এদিন পড়ুয়াদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত এবং সহ শিক্ষক দ্বৈপায়ন দুয়ারি।

Advertisement

গ্রীষ্মের ছুটিতে প্রকৃতি পাঠের এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্রের সুরক্ষায় গাছ-গাছালি, পশুপাখি, কীটপতঙ্গের যে গুরুত্বপূর্ণ ভূমিক আছে, সেটা পড়ুয়াদের বোঝাতেই এই প্রকৃতি পাঠের আয়োজন।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ