Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

ফের প্রাকৃতিক গ্যাসের সন্ধান আন্দামানে

আন্দামান উপকূলে নতুন অনুসন্ধান কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। এটি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

ফের প্রাকৃতিক গ্যাসের সন্ধান আন্দামানে
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আন্দামান উপকূলবর্তী অঞ্চলের আরও একটি অনুসন্ধান কূপে মিলল প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলল। শুক্রবার একথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়েল ইন্ডিয়া লিমিটেড। সংস্থাটি এখনও পর্যন্ত তিনটি কূপের মধ্যে দু’টিতে হাইড্রোকার্বনের হদিশ পেয়েছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিজয়পুরম-২ কূপে প্রাকৃতিক গ্যাসের হদিশ মিলেছিল। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে সাম্প্রতিক এই আবিষ্কারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে ১৫ কিমি দূরের সমুদ্রে রয়েছে বিজয়পুরম-৩ অনুসন্ধান কূপ। অয়েল ইন্ডিয়া জানিয়েছে, সেখানেই প্রায় ৩৫৫ মিটার গভীরে প্রাকৃতিক গ্যাসের হদিশ মিলেছে। বর্তমানে গ্যাসের গুণমান যাচাই করা হচ্ছে। পাশাপাশি গবেষণামূলক পরীক্ষার মাধ্যমে উৎস সন্ধানের চেষ্টা চালাচ্ছে ওয়েল ইন্ডিয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ