Bartaman Logo
১৩ জুন, ২০২৬

সুপ্রিম কোর্টে আবেদন খারিজ নটরাজনের, তোপ কংগ্রেসের

সুপ্রিম কোর্টে কংগ্রেস প্রার্থী নটরাজনের আবেদন খারিজ। বিজেপি ও নির্বাচন কমিশনকে আসন চুরির জন্য দায়ী করেছে কংগ্রেস। বিস্তারিত পড়ুন।

সুপ্রিম কোর্টে আবেদন খারিজ নটরাজনের, তোপ কংগ্রেসের
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার ভোটে মনোনয়ন বাতিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজন। যদিও তাঁর আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও অতুল এস চান্দুরকরের বেঞ্চ বলেছে, রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করলে একমাত্র রাস্তা হল নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া। এক্ষেত্রে ভারতীয় সংবিধানের ৩২৯ অনুচ্ছেদের উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। আদালত নটরাজনের আবেদন খারিজ করলেও এই ইস্যুতে শুক্রবার ফের সুর চড়িয়েছে কংগ্রেস। হাত শিবিরের তোপ, ‘আসন চুরি’র এই সর্বশেষ ঘটনাতেও বিজেপি ও নির্বাচন কমিশন ‘অপরাধের সহযোগী’ হিসাবে কাজ করেছে। ত্রুটিপূর্ণ ও অযৌক্তিক কারণে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সরব হয়েছেন মীনাক্ষী নিজেও। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আসন চুরি’ যে হয়েছে, সেটা সবাই বুঝতে পারছে। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। এটা কোনো ‘ব্যক্তিগত পরাজয়ে’র বিষয় নয়। দেশের গণতন্ত্রকে যেভাবে বারবার ধাক্কা খেতে হচ্ছে, সেটাই সবচেয়ে বড়ো উদ্বেগের বিষয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ