Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যামেরা কাঁধে নৌকাবিহারে গঙ্গাবক্ষে নরেন্দ্র মোদি

বাংলা সহ চার রাজ্য ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হচ্ছে। কিন্তু গত এক মাস ধরে ভোটের প্রচারে বাংলাকেই নিজেদের ফেভারিট ডেস্টিনেশন বানিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা।

ক্যামেরা কাঁধে নৌকাবিহারে গঙ্গাবক্ষে নরেন্দ্র মোদি
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:৩৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ২৪ এপ্রিল: বাংলা সহ চার রাজ্য ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হচ্ছে। কিন্তু গত এক মাস ধরে ভোটের প্রচারে বাংলাকেই নিজেদের ফেভারিট ডেস্টিনেশন বানিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। দিল্লি কলকাতা নিয়মিত যাতায়াত সারছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বঙ্গে ভোটপ্রচারের পর রাজভবন বা লোকভবনে রাত কাটিয়েছেন নরেন্দ্র মোদি। আর আজ সকালে একেবারে অন্য রূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সকালবেলা একেবারে নৌকা নিয়ে তিনি বেরিয়ে পড়লেন গঙ্গা ভ্রমণে। গলায় ক্যামেরা ঝুলিয়ে। সাধারণত মোদির ছবি তুলতে ব্যস্ত থাকেন চিত্রগ্রাহকরা। আর আজ গঙ্গার বুকে একের পর এক ছবি ক্যামেরাবন্দী করলেন খোদ প্রধানমন্ত্রী। 

Advertisement

গঙ্গাবক্ষে নৌকাবিহারের পর সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে তিনি লেখেন, আজ সকালে কলকাতায় আমি হুগলি নদীর বুকে কিছু ক্ষণ সময় কাটালাম। মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগও পেলাম। এদিন প্রধানমন্ত্রীকে দেখতে গঙ্গার দু’ধারে ভিড় জমে যায়। গোয়ালিয়র ঘাটে আসা প্রাতর্ভ্রমকারী ও নৌকাচালকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের সবাইকে ভোট দিতে যাওয়ার কথাও মনে করিয়ে দেন।

গঙ্গায় নরেন্দ্র মোদির নৌকার মাঝি ছিলেন গৌরাঙ্গ বিশ্বাস। প্রধানমন্ত্রীকে নৌকায় ঘুরিয়ে উচ্ছ্বসিত তিনি। তার দাবি, নৌকায় উঠেই গঙ্গার মাঝখানে নিয়ে যেতে বলেন মোদি। সেখান থেকে অনেক ছবি তোলেন প্রধানমন্ত্রী। নাম জানতে চান মাঝির। কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ