Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নাট্য নন্দিনী

চলতি বছর ‘নাট্যনন্দিনী’ হলেন পৌলমী চট্টোপাধ্যায়। নাটকের দুনিয়ায় পুরুষদের সঙ্গে বহুকাল ধরে মঞ্চ ভাগ করে নিয়েছেন মহিলা নাট্য কর্মীরা।

নাট্য নন্দিনী
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চলতি বছর ‘নাট্যনন্দিনী’ হলেন পৌলমী চট্টোপাধ্যায়। নাটকের দুনিয়ায় পুরুষদের সঙ্গে বহুকাল ধরে মঞ্চ ভাগ করে নিয়েছেন মহিলা নাট্য কর্মীরা। বিনোদিনী দাসী থেকে শুরু করে অসংখ্য নাম নাটকের ইতিহাসে লেখা রয়েছে। সেই সব নন্দিনীর অভিনয় নাট্যমোদী মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছে। ‘সবার পথ’ নাট্যদল সম্প্রতি নাট্য জগতের বর্তমান নন্দিনীদের বিশেষ সম্মান জানাতে উদ্যোগী হয়েছে। এ বছর তারা পৌলমী চট্টোপাধ্যায়কে ‘নন্দিনী’ নির্বাচন করেছে। তাঁকে দলের পক্ষ থেকে সম্মান প্রদানের পাশাপাশি পৌলমী চট্টোপাধ্যায় অভিনীত বিভিন্ন নাটকের সংলাপ নিয়ে অভিনয়ের কোলাজ উপহার দেন সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা। দু’দিনের নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে পৌলমী চট্টোপাধ্যায় অভিনীত চারটি নাটক মঞ্চস্থ হয়। ‘টিনের তলোয়ার’, ‘চন্দনপুরের চোর’, ‘মাসাক্কালি’ ও ‘মেদেয়া’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ