Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার, ছোড়া হল ডিম

গ্রেপ্তার করা হল নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সামসুল ইসলামকে। তিনি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ।

নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার, ছোড়া হল ডিম
  • ৫ জুন, ২০২৬ ১২:২০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: গ্রেপ্তার করা হল নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সামসুল ইসলামকে। তিনি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। ভোটের ফল বেরনোর পর নন্দীগ্রাম বিধানসভার এই প্রথম কোনো তৃণমূল নেতা পুলিশের হাতে ধরা পড়লেন। যদিও পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত প্রাক্তন শাসকদলের নেতা-কর্মীদের ধরপাকড় জারি আছে। গত তিন সপ্তাহে মোট ১৫ জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বিজেপি নেতা আব্বাস বেগের বাড়িতে বোমাবাজির ঘটনায় গত ১৭ এপ্রিল সামসুলের বিরুদ্ধে এফআইআর হয়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল, বৃহস্পতিবার রাত ২টা নাগাদ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানা। শুক্রবার জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর দাপুটে এই তৃণমূল নেতাকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়া হয়।
২০২৪ সালে নন্দীগ্রামের সামসাবাদে কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবনে তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের পরিচালন কমিটির ভোটের দিন বোমাবাজি হয়। তাতে জখম হন মামনি জানা নামে এক বিজেপি কর্মী। গত ১২ মার্চ সেই পুরনো মামলার তদন্তভার পায় এনআইএ। সেই মামলাতেও সামসুল অভিযুক্ত। নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে, সামসুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ