Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটির বড়মার মন্দিরে নয়া কমিটি

পুরনো কমিটির তিনজনকে রেখে ২১ জনের নতুন নৈহাটির বড়মা মন্দির কমিটি তৈরি হল।

নৈহাটির বড়মার মন্দিরে নয়া কমিটি
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পুরনো কমিটির তিনজনকে রেখে ২১ জনের নতুন নৈহাটির বড়মা মন্দির কমিটি তৈরি হল। কমিটির সভাপতি হলেন নৈহাটির পরিচিত চিকিৎসক ডাঃ এইচ এস পাঠক। পুরনো কমিটির যে তিনজন রয়েছেন, তাঁরা হলেন তাপস ভট্টাচার্য, অয়ন সাহা এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। তাপস ভট্টাচার্য সাধারণ সম্পাদক পদে ছিলেন। এবার তার সঙ্গে কমল ঘোষকে যুক্ত করে যুগ্ম সম্পাদক করা হয়েছে। পুরনো কমিটির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক সনৎ দে কে কমিটিতে স্থান দেওয়া হয়নি। তবে আরএসএসের বেশ কয়েকজনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। নতুন কমিটি আগের কমিটির কাজকর্ম খতিয়ে দেখতে অডিট করবে বলে জানান বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। আগের কমিটি কী কাজ করেছে, আয় ব্যয়ের হিসাব কী ছিল, অডিটেই তা পরিষ্কার হয়ে যাবে। কলকাতার একটি নামী সংস্থাকে দিয়ে অডিট করানো হবে। অডিট রিপোর্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ