Bartaman Logo
১ জুলাই, ২০২৬

বাড়ির ব্যালকনি দিয়েই ফ্লাইওভার! নাগপুরে আজব কাণ্ডে তুমুল বিতর্ক

ইন্দোরা-দিগহোরি ফ্লাইওভার। নাগপুর শহরের অন্যতম আকর্ষণ ৯৯৮ কোটিতে তৈরি এই সেতু। কিন্তু, অশোক স্কোয়ারের কাছে এসেই থমকে যাচ্ছেন অনেকেই। কারণ, একটি দোতলা বাড়ির ব্যালকনির উপর দিয়েই গিয়েছে সেতুর একাংশ।

বাড়ির ব্যালকনি দিয়েই ফ্লাইওভার! নাগপুরে আজব কাণ্ডে তুমুল বিতর্ক
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

মুম্বই: ইন্দোরা-দিগহোরি ফ্লাইওভার। নাগপুর শহরের অন্যতম আকর্ষণ ৯৯৮ কোটিতে তৈরি এই সেতু। কিন্তু, অশোক স্কোয়ারের কাছে এসেই থমকে যাচ্ছেন অনেকেই। কারণ, একটি দোতলা বাড়ির ব্যালকনির উপর দিয়েই গিয়েছে সেতুর একাংশ। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ‘অবাক-দৃশ্য’। তা নিয়ে চর্চা তুঙ্গে। সংবাদমাধ্যমকে ওই বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের তরফে তারা নোটিশ পেয়েছেন। কিন্তু, কেন? তার যথাযথ কোনও ব্যাখ্যা নেই। এমনকী, ক্ষতিপূরণে কথাও বলা হয়নি। যদিও ওই বাড়িটিকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছে নাগপুর পুরসভা। তাদের দাবি, প্ল্যান অনুমোদন ছাড়াই বাড়িটি তৈরি হয়েছে। জানা গিয়েছে, উড়ালপুলটি তৈরি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। তাদেরও দাবি, সেতু নির্মাণে কোনও অনিয়ম হয়নি। অনুমোদিত ডিজাইন অনুযায়ীই সেটি তৈরি হয়েছে। আধিকারিকদের দাবি, বাড়ির ব্যালকনিটি বেআইনিভাবে তৈরি হয়েছে।  সেটি ভেঙে ফেলা হবে। তাতে সেতুর ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই। কারণ, ব্যালকনি থেকে বিমের দূরত্ব দেড় মিটার। এক্স হ্যান্ডলে এনএইচএআই জানিয়েছে, অবৈধ নির্মাণটি চিহ্নিত করা হয়েছে। পুরসভাকে ওই নির্মাণ ভাঙতে অনুরোধ করেছেন আধিকারিকরা। এভাবে ফ্লাইওভার তৈরি নিয়ে জনমানসে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে। সরব স্থানীয় বিধায়ক প্রবীণ ডাকতেও। নির্মাণটি বৈধ না অবৈধ—সেই বিতর্কে ঢুকতে চাননি তিনি। বিধায়কের মতে, আগাম নোটিস পাঠানো যেত। ওই পরিবারকে পুনর্বাসনও দিতে পারত প্রশাসন। এনিয়ে সোশ্যাল মিডিয়ার দেওয়ালেও হাজারো মতামত আছড়ে পড়ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ